করোনার প্রকোপে এখনও লকডাউন রয়েছে সারা ভারতে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন শুরু হয়েছিল এই লকডাউন। যার ফলে স্থগিত হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারো ২ টো আবার করো ১ টা পরীক্ষা বাকি।

এই মুহূর্তে সমস্ত শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন, কবে হবে বাকি পরীক্ষা? আদৌ হবে তো? এহেন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ। উচ্চমাধ্যমিকের যে পরীক্ষা গুলো আগেই হয়ে গেছে সেগুলোর খাতা দেখার নির্দেশ দেওয়া হলো শিক্ষকদের। তারপর সেই খাতা শিক্ষকদের কাছেই রেখে দিয়ে শুধুমাত্র নম্বর শিট টি কুরিয়ার অথবা মেইল এর মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসে পাঠিয়ে দেবার নির্দেশ দেওয়া হলো।
লকডাউন এর আগেই শেষ হয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তাই আগেই শুরু হয়ে গেছে মাধ্যমিকের খাতা দেখা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার নির্দেশ দিল পরিষদ। তবে বাকি পরীক্ষা কবে হবে, সত্যিই হবে কি না সেটা এখনো কুয়াশাচ্ছন্ন।